১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে  ফেন্সিডিলসহ ১ জন  গ্রেফতার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

শিমুল হাসান, আদমদিঘী  (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাসুদুর রহমান
(৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাসুদুর রহমান যশোহর সদর উপজেলার চায়পুরা চাচড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। গত সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার সান্তাহার স্টেশনে নীলফামারী থেকে ঢাকাগামী আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনের বগি থেকে তাকে গ্রেফতার ও এই বিপুল পরিমান ফেনসিডিল  উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে থামার পর গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ওই ট্রেনের খ বগির ৮নম্বর কেবিনে তল্লাশি করে ২৩ নম্বর সিটে যাত্রী বেসে বসে থাকা মাসুদুর রহমানের হেফাজতে থাকা একটি টলি ব্যাগ ও কাগজের
কাটুনে রাখা ২৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মাসুদুর রহমানকে ৩১ অক্টোবর মঙ্গলবার  দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে  ফেন্সিডিলসহ ১ জন  গ্রেফতার 

প্রকাশিত: ০১:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩