
শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ গ্রাম থিয়েটারের শাখা সংগঠন আদমদীঘি
থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত
শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টায় আদমদীঘি গো-হাট সংলগ্ন থিয়েটার কার্যালয়ে সংগঠনের
সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমান বাবুর সঞ্চালনায়
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি থিয়েটারের সহ-সভাপতি নাট্যকার আব্দুল মান্নান,
যুগ্ম সম্পাদক অতুল কুমার সরকার, থিয়েটার নেতা ও নাট্যকর্মী আব্দুল কাদের খোকন, মিহির
কুমার সরকার, ননী গোপাল বর্মন, আব্দুস সাদী সরকার, আনন্দ কুমার পাল, অতুল চন্দ্র সরকার,
রাসেল আহম্মেদ প্রমুখ। সভায় আগামী ৯ নভেম্বর আদমদীঘি থিয়েটারের ২৭তম, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে আদমদীঘি উপজেলা সদরে র্যালী ও সন্ধ্যায় আলোচনা সভা শেষে নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রতিবেদক 




















