১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে ট্রেনে কাটাপড়ে যুবক নিহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত (২৬) এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিনে গুর্ডস কেবিনের পাশে এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ পরদিন শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক সান্তাহার জংশন ষ্টেশনের গুর্ডস কেবিনের নিকট ট্রেনে কাটাপড়ে নিহত হয়। পরদিন শনিবার
সকালে স্থানীয় লোকজন বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, লাশের পরিচয় সনাক্তের জন্য পিবিআই এর একটি দল কাজ শুরু করেছেন। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি ) মামলা দায়ের করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে ট্রেনে কাটাপড়ে যুবক নিহত

প্রকাশিত: ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩