
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল মান্নান। সোমবার বিকালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সান্তাহার পৌরসভা, আদমদীঘি সদর ও,ছাতিয়ানগ্রাম ও নসরতপুরসহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনকালে তিনি শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এ
সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক
টিকন, ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক মামুন-উর রশীদ মামুন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, সৌরভ কর্মকার, তামিম হোসেন ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মানিক হোসেন প্রমুখ।

প্রতিবেদক 




















