১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদিঘীতে বন্ধুদের ছুরিকাঘাতে অপর দুই বন্ধু আহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বন্ধুদের ছুরিকাঘাতে অপর দুই বন্ধু আহত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা। আহতরা হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই বাজার এলাকায় নিজামের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও ফেরদৌস আলমের ছেলে নুর ইসলাম তুহিন (২৭)। এদের মাঝে শফিকুল মোবাইল টেকনিশিয়ান এবং তুহিন স্থানীয় পল্লী চিকিৎসক। জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই বাজার এলাকায় শফিকুল, তুহিন ও তাদের কয়েকজন বন্ধু এক সাথে বসে ছিল। হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে শফিকুল ও তুহিনকে ছুরিকাঘাত করে অপর বন্ধুরা। এসময় স্থানীয়রা আহত দুইজনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করে। তাদের মাধ্যে শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা আরও জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদিঘীতে বন্ধুদের ছুরিকাঘাতে অপর দুই বন্ধু আহত

প্রকাশিত: ০১:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩