
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ঐতিহ্যবাহী বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ একেএম আসাদুল হক এর
অবসরজনিত বিদায় সংর্বম্বনা অনুষ্ঠিত হয়েছে। ( ১৯ অক্টোবর) বৃহস্পতিবার সকালে, কলেজ প্রাঙ্গণে উক্ত পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার। কলেজের শরীর চর্চা শিক্ষক দেওয়ান আল আমিন ও সহকারী অধ্যাপক মাসুদ রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক ও মোঃ রবিউল ইসলাম । উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক মানিকুজ্জামান, ইউনুশ সরদার, অরুণ চন্দ্র পাল, সেলিনা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ শাহনাজ বেগম. সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, আবু রেজা খান, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া, রাশেদুল ইসলাম রাজা, কলেজ উপাধ্যক্ষ বাবুল হোসেন, অধ্যক্ষ একেএম আসাদুল হক। শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে বিদায় অধ্যক্ষকে নানা প্রকার উপহার প্রদান করেন।
উল্লেখ্য ১৯৯৫ সালে সদ্য বিদায়ী অধ্যক্ষের পরিবার উক্ত কলেজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে জমি প্রদানকরেন।
সেই দানকৃত জমির উপর প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে, বর্তমান কলেজটি। ১৯৯৮ সালে তৎকালিন আওয়ামী লীগের মন্ত্রী আব্দূল জলিল ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের একান্ত প্রচেষ্ঠায় কলেজটি এমপিভুক্ত করা হয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে।

প্রতিবেদক 




















