১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুর কাজীপাড়ায় জোরপূর্বক গাছ কর্তন থানায় লিখিত অভিযোগ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া দক্ষিন পাড়ায় জোরপূর্বক ৮২টি ইউক্যাল্পিটাস, শিশু ও জাম গাছ কর্তন করেছে প্রতিপক্ষ থানায় লিখিত অভিযোগ।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া দক্ষিন পাড়ায় মৃত মোজাহার আলীর পুত্র বাদী গোলাম মোস্তফা সহ গ্রামের ৪ ভাগের একটি পুকুর আছে। উক্ত পুকুর পাড়ে ইউক্যাল্পিটাস, শিশু ও জাম গাছ ছিল। বিবাদী উক্ত জায়গায় তার খিয়াল খুশি মত গাছ গাছালি কর্তন করে বাদী বাধাঁ দিতে গেলে তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় একই গ্রামের মৃত মোহাম্মাদের পুত্র বিবাদী ইকরামুল হক (৩৮) তার লোকজন নিয়ে গত ১৬/১০/২০২৩ ইং তারিখ সকালে উক্ত পুকুর পাড়ের প্রায় ৮২ টি ইউক্যাল্পিটাস, শিশু ও জাম গাছ জোরপূর্বক কর্তন করেন। এ সময় বাধাঁ দিতে গেলে বাদী গোলাম মোস্তফাকে মারমূখী আচরণ করে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ খুন জখমের হুমকি প্রদান করেন। এ ঘটনায় গোলাম মোস্তফা বাদী হয়ে গত ১৮/১০/২০২৩ ইং তারিখে কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাদী গোলাম মোস্তফা জানান, তাদের রোপনকৃত বিভিন্ন প্রজাতির ৮২টি কর্তন করা গাছের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করেন। তিনি আরও জানান, আমাদের দখলকৃত জায়গা জমিতে বিবাদী ডাবল খুনের মামলার আসামী ইকরামুল হক জোরপূর্বক জবর দখলের হুমকি প্রদান করে আসছে।
বিবাদী ইকরামুল হকের সাথে কথা বলা হলে তিনি গাছ কর্তনের কথা স্বীকার করে বলেন উক্ত জায়গায় আমরা অংশ পাবো।
এ ব্যাপারে কাহালু থানার এ এস আই শাহিবুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

কাহালুর কাজীপাড়ায় জোরপূর্বক গাছ কর্তন থানায় লিখিত অভিযোগ

প্রকাশিত: ১২:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩