
মুহাম্মাদ আবু মুসাঃ ১ অক্টোবর রবিবার দলীয় কার্যালয়ে বগুড়ার গাবতলী পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাকিব এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা, উপজেলা ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মী সভাকে কেন্দ্র করে কিছুটা চাপা ক্ষোভ উত্তেজনা ছিল। এছাড়া গাবতলীতে যাওয়ার পথে সাবগ্রামে প্রতিপক্ষ (ছাত্রলীগের পদ বঞ্চিতরা ) সজীব সাহা”র এক কর্মীর উপর হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করে। হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা।

প্রতিবেদক 




















