১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সোনাতলায় নিরাপদ মাংস উৎপাদনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও জনস্বাস্থ্য সুরক্ষায় মাংস প্রক্রিয়া জাতকারীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ই নভেম্বর) বেলা ১২টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার মাংস প্রক্রিয়াজাতকারী ও মাংস ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদন,পশু জবাইয়ের নিয়ম,মাংস সংরক্ষণ এবং বিক্রির ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় উপস্থিত মাংস ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী বাজারে অল্প দামে মাংস বিক্রি করায় সৎ ও নিয়ম মেনে ব্যবসা করা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করেও কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন উপস্থিত সোনাতলার ব্যবসায়ী আব্দুস সাত্তার ও মানিক মিয়া।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ার হাসান বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস বিক্রির জন্য প্রত্যেক বিক্রেতাকে হাতে গ্লাভস ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে। গরু জবাইয়ের আগে অবশ্যই পশুর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। কোনো অসুস্থ বা রোগাক্রান্ত পশু জবাই করা যাবে না। মাংস প্রক্রিয়াজাত ও বিক্রির প্রতিটি ধাপে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।প্রশিক্ষণে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলাম বলেন,গরু জবাইয়ের আগে পশুর শারীরিক অবস্থা ও তাপমাত্রা পরীক্ষা করা জরুরি। সুস্থ গরুর স্বাভাবিক তাপমাত্রা সাধারণত ১০১ থেকে ১০২ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। গলাফোলা,ক্ষুরা ও জলাতঙ্ক সহ সংক্রামক রোগের লক্ষণ রয়েছে-এমন পশু জবাই করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত পশুর মাংস মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।বক্তারা বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করা শুধু ব্যবসায়ীদের দায়িত্ব নয়, এটি জনস্বাস্থ্য রক্ষারও গুরুত্বপূর্ণ বিষয়। তাই মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংস প্রক্রিয়াজাত ও বিক্রি করতে হবে। পাশাপাশি বাজারে মাংস বিক্রির ক্ষেত্রে সঠিক নিয়ম ও মানদণ্ড অনুসরণ হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি করা প্রয়োজন।তারা আরও বলেন,ভোক্তাদের নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে প্রাণিসম্পদ বিভাগ, প্রশাসন ও মাংস ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতা মূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তফা কামাল, সাংবাদিক বিকাশ স্বর্ণকার সহ বিভিন্ন এলাকার মাংস বিক্রেতা (কসাই)উপস্থিত ছিলেন

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধুর মৃত্যু

সোনাতলায় নিরাপদ মাংস উৎপাদনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত 

প্রকাশিত: ০২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬