
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে শিল্পী বানু (২৪) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সান্তাহার পৌর এলাকার হঠাৎ পাড়া মহল্লার প্রবাসী রাব্বীর স্ত্রী ও কাশিমিলা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে বলে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে স্থানীয় রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে আইনে প্রক্রিয়া শেষে তার পরিবারের লোকজন নিকট লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

প্রতিবেদক 


















