
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৭ই নভেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন, শেরপুর, বগুড়া ও বিএসটিআই আঞ্চলিক অফিস, নওগাঁর সমন্বয়ে পণ্যের মান নিয়ন্ত্রণ, ওজন ও পরিমাপ এবং পণ্যের মোড়কজাতকরণ নিশ্চিতকরণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে শেরপুর-বগুড়া সড়কের রানীরহাট এলাকার ফারজানা ফিলিং স্টেশনে ক্রেতাদের পরিমাপে কম জ্বালানি দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটির ভেরিফিকেশন সনদ ছিল না এবং স্টোরেজ ট্যাংকের সনদের মেয়াদও উত্তীর্ণ হয়ে গিয়েছিল।
এসব অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে যন্ত্রগুলোর পরিমাপ সংশোধন করে দেওয়া হয়।শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর হিসেবে অংশ নেন বিএসটিআই বগুড়া অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানূর হোসেন খান এবং পরিদর্শক (মেট্রোলজি) রেজওয়ানুল ইসলাম।
ভোক্তা অধিকার রক্ষা ও বাজারে অনিয়ম রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

প্রতিবেদক 


















