১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মোকামতলায় প্রাইভেট কারের ধাক্কায় অটোভ্যান যাত্রী মহিলা নিহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে
মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মোকামতলায়  প্রাইভেটকারের ধাক্কায় স্বপ্না বেগম(৩৫) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছে। এঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ২ জন। ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার মোকামতলা নিউ গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুলের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপ্না বেগম(৩৫) শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বপ্না বেগম তাঁর বাবার বাড়ি গাবতলী উপজেলার পীরগাছা এলাকায় যাওয়ার জন্য অটোভ্যানে করে মোকামতলা বাজার থেকে রওনা হন। পথিমধ্যে বগুড়া-রংপুর মহাসড়কের নিউ গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুলের সামনে পৌছিলে রংপুর দিক থেকে আসা একটি প্রাইভেটকার অটোভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না। এঘটনায় গুরুতর আহত হন ভ্যান যাত্রী স্বপ্নার মেয়ে রহিমা(০৩) ও ধোন্দাকোলা গ্রামের কাঞ্চনা রানী(৪৫)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। চালক পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা  

মোকামতলায় প্রাইভেট কারের ধাক্কায় অটোভ্যান যাত্রী মহিলা নিহত

প্রকাশিত: ০১:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩