
ষ্টাফ রিপোর্টারঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন এর পক্ষে ২৭ সেপ্টেম্বর বুধবার গাবতলীর দাঁড়াইল বাজারে গণসংযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মুঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বাধীন, নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা, জেলা কৃষকলীগের ধর্মবিষয়ক সম্পাদক মশিউর রহমান রিপন, সদস্য হায়দার আলী, ফোরকান আলী, পৌর যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর হযরত আলী হিরন পাইকার, আওয়ামী লীগ নেতা মাহবুব মিল্টন, আবির হোসেন ফাইন, আব্দুল বাছেদ, খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এইচ বাপ্পি, গাবতলী সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি টুলু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য পারভেজ হোসেন পাপুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান অদু, সাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম, সঞ্জয়, রনি, মাসুম প্রমুখ। এছাড়াও পাঁচমাইল বাজারে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















