০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে  বজ্রপাতে একজনের মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
শিমুল হাসান,আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার আদমদীঘিতে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে মোঃ হাফিজুল (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৪ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪ টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা বাগিচাপাড়া গভীর নলকূপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল কাহালু থানার চকদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে। জানা যায়, রবিবার বিকেলে দুই ব্যক্তি নাগর নদী থেকে মাছ ধরে বাড়িতে ফিরছিলো। হঠাৎ হরিণমারা বাগিচাপাড়া জমির মাঠে গভীর নলকূপ এলাকায় পৌঁছাতে বজ্রপাতে হাফিজুল মারা যান । এ ঘটনায় বুলবুল নামের আরেক ব্যক্তি গুরুতর আহন হন। আহত বুলবুল কাহালু থানার একই গ্রামের মৃত মহসিনের ছেলে। স্থানীয়রা আহত বুলবুলকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে  বজ্রপাতে একজনের মৃত্যু

প্রকাশিত: ০৩:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩