০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় এসিল্যান্ডের সকল সংবাদ বর্জন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:২৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ নানা বিতর্কিত কর্মকান্ডে সমালোচিত বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম (Ac Land Adamdighi) ফেসবুক আইডি থেকে সাংবাদিকদের মানক্ষুন্ন করে বিরুপ স্ট্যাটাস দেওয়ায় সরকারি সকল প্রোগ্রামে এসিল্যান্ডের উপস্থিতি থাকলে ওই প্রোগ্রামের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আদমদীঘি প্রেসক্লাবের সকল সাংবাদিকরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রেসক্লাবের জরুরী সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজির রহমান, মিহির কুমার সরকার, আবু হাসান, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মোত্তালিব মতি, মোমিন খান, পবিত্র মজুমদার, হেদায়েতুল নয়ন প্রমুখ। আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম গত ২৬ অক্টোবর রাতে তার দপ্তরের নামে ফেসবুক আইডি থেকে ঢালাও সকল সাংবাদিকদের জড়িয়ে স্ট্যাটাস দেন ‘সাংবাদিকতা করতে মিনিমাম যোগ্যতা লাগে। আশা করি সেই যোগ্যতা অর্জন করে নিজেদের ওজন ধরে রেখে সাংবাদিকতা করবেন। তা না হলে মানুষ আপনাদের এমনভাবে প্রত্যাখ্যান করবে যে কোথাও মুখ দেখাতে পারবেন না’। এমন স্ট্যাটাসকে কেন্দ্র করে এবং ঢালাও সকল সাংবাদিকদের যোগ্যতা নিয়ে পোস্ট করায় সাংবাদিক মহল সহ এলাকার সচেতন মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সময় সাংবাদিকরা বলেন, পরবর্তী ৭২ ঘন্টার মধ্য পোস্ট দাতা এসিল্যান্ড দুঃখ প্রকাশ না করলে উপজেলা প্রশাসনেরও সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করা হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় দৈনিক নয়াদিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় এসিল্যান্ডের সকল সংবাদ বর্জন

প্রকাশিত: ১১:২৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬