১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে সরিষার তেল বাজারজাত করায় ১০ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর লাইসেন্স ছাড়াই সরিষার তেল মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নওগাঁ জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে জেলার সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাপানিয়া এলাকার ‘মক্কা মদিনা ফুড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া সরিষার তেল মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে সরিষার তেল বাজারজাত করায় ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে সরিষার তেল বাজারজাত করায় ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬