০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আইন শৃংখলা বজায় রাখতে গ্রাম পুলিশের ভুমিকা রাখতে হবে-আদমদীঘির নবাগত ওসি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ গ্রামাঞ্চলে আইনশৃংখলা রক্ষা এবং সামাজিক অপরাধ দূর করতে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন, বগুড়া জেলার আদমদীঘি থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি). জামিরুল ইসলাম ।
​মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টায় আদমদীঘি থানা প্রাঙ্গণে আয়োজিত উপজেলার ০৬ টি ইউনিয়নের সাপ্তাহিক গ্রাম পুলিশ প্যারেডে উপস্থিত হয়ে তিনি এ নির্দেশ প্রদান করেন। ​প্যারেড পরিদর্শনের পর গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ওসি জামিরুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিংয়ের মতো ব্যাধি দূর করতে গ্রাম পুলিশকে একদম তৃণমূল পর্যায়ে সতর্ক প্রহরী হিসেবে কাজ করতে হবে। নিজ নিজ এলাকায় যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই তা দ্রুত থানাকে জানানোর নির্দেশ দেন তিনি।
​দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, গ্রামের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, থানার এসআই ও পুলিশ সদস্যরা।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে সরিষার তেল বাজারজাত করায় ১০ হাজার টাকা জরিমানা

আইন শৃংখলা বজায় রাখতে গ্রাম পুলিশের ভুমিকা রাখতে হবে-আদমদীঘির নবাগত ওসি

প্রকাশিত: ০১:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬