০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে আন্তঃর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ “ঘর থেকেই শুরু করি- দুর্যোগ সহনশীল দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আদমদীঘি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র‍্যালী ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, থানার পরিদর্শক( তদন্ত) শহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, বিএনপি নেতা আনোয়ার হোসেন,সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মাধ্যমে আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর কৌশল তুলে ধরা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

আদমদীঘিতে আন্তঃর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ০৯:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬