
ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্র জানায়, গত ৩০ মার্চ (২০২৩)ইং তারিখে উপজেলার পাংগা-মটুকপুর ইউনিয়নের জনৈক হুমায়ুনের (ছদ্মনাম) ৬ষ্ট শ্রেণী পড়ুয়া কন্যা শেফালী বেগম (ছদ্মনাম) গরুকে খাওয়ানোর জন্য ভুট্টা ক্ষেত হতে ভুট্টা পাতা আনতে গেলে একই এলাকায় জনৈক রেয়াজুল ইসলামের ছেলে মো: মোস্তাকিম ইসলাম ওরফে ফরিদ (২০) শেফালী কে ভুট্টা ক্ষেতে জোড়পুর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম অম্তসস্তা হয়ে পড়লেও লোক লজ্জর ভয়ে গোপন রাখে।
পরিবারের সদস্যরা এক পর্যায়ে বুঝতে পারে কিশোরীর অন্তসস্তা হাওয়ার বিষয়টি। বিষয়টি জানা জানি হওয়ার পর হতে আসামি মোস্তাকিন বাড়ী হতে পালিয়ে যায়। এক পর্যায়ে ভিকটিমের চাচা রবিউল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামির বিরুদ্ধে ডোমার থানায় লিখিত এজাহার দায়ের করে। যার নম্বর নং ১৭(০৯)২৩। তারিখ ২১/০৯/২০২৩ ইং।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, মামলার ওই রাতে আসামিকে ডিমলা উপজেলার মতিরবাজার এলাকা হতে গ্রেফতার করে পুলিশ। আসামিকে ২২ (শুক্রবার) আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক 




















