০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণের তথ্য সংগ্রহের উদ্বোধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ফ্যামিলি কার্ড সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার ১০ অক্টোবর দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি – দুপচাঁচিয়া) এলাকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, দুপচাঁচিয়া সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান,স্বাগত বক্তব্য দেন দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, আদমদীঘি উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন।প্রশিক্ষণে দুপচাঁচিয়া পৌরসভা ও আদমদীঘি সদর ইউনিয়নের ২ জন সুপারভাইজার ও ২৮ জন তথ্য সংগ্রহকারী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রশিক্ষণার্থী মাঝে ট্যাব বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (এমপি) বলেন, ফ্যামিলি কার্ড কমসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের অত্যন্ত সতর্কতার ও নিরপেক্ষতার সঙ্গে করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না।
অপরাধ করলে দলীয় লোক হলেও এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। প্রকৃত তথ্যের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করতে হবে, যাতে কর্মসূচির সুফল সঠিকভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে যায়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণের তথ্য সংগ্রহের উদ্বোধন

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণের তথ্য সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: ০৩:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬