০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাবের আয়োজনে সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা স্মৃতি আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের সহযোগিতায় বর্ণাঢ়্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা স্মৃতি আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি ও সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদারের সঞ্চালনায় খেলা পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারী কমিশন (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সাঘাটায় সনাতন নারীদের শাড়ি ও অটোভ্যানচালকদের গেঞ্জি বিতরণ

সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধ

প্রকাশিত: ০১:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬