১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আলোর প্রদীপ যুব সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ ১০ অক্টোবর: ‘১৮ বছরের আলোর পথচলা, স্বপ্ন ছুঁক লক্ষ মানুষের হৃদয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় আলোর প্রদীপ যুব সংগঠনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া লিগ্যাল ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ আবু জিহাদের সহায়তায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে ১৮টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে এলাকার শতাধিক নারীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিমাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ হিরু, সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ খান, লেখক ও সাংবাদিক প্রভাষক ইকবাল কবির লেমন, সোনাতলা সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল, নাগরিক কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শফিউল্লাহ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক, দৈনিক করতোয়ার সোনাতলা প্রতিনিধি বদিউজ্জামান মুকুল এবং বগুড়া বার্তার স্টাফ রিপোর্টার শিমন আহম্মেদ বাদল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আলোর প্রদীপ যুব সংগঠনের উপচেয়ারম্যান বাবলা হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ  মামুনুর রশিদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক এস এম আহসান কবির, তথ্য, প্রচার ও গণসংযোগ সম্পাদক সুমাইয়া ইয়াসমিন স্মর্ণা, তাইফ মুশফিক জয়, আশিক আহম্মেদ, আকাশসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

উল্লেখ্য, আলোর প্রদীপ যুব সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, পুষ্টি কার্যক্রম ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনটির বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণের তথ্য সংগ্রহের উদ্বোধন

আলোর প্রদীপ যুব সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রকাশিত: ০১:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬