১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সোনাতলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ,সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বগুড়ার সোনাতলায় ১০ই অক্টোবর শনিবার বেলা ১১টায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজার সার্বিক প্রস্তুতি,আইনশৃঙ্খলা রক্ষা,নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত এসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বগুড়া -১ আসনের আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বিকাশ স্বর্ণকার,সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা,চঞ্চল চন্দ্র রায়,নির্মল চন্দ্র রায় এবং সোনাতলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই লাল সাহা।এ ছাড়া বক্তব্য দেন,থানার অফিসার ইনচার্জ (ওসি)কবির হোসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,বীর মুক্তিযোদ্ধা সাহাজুল গাজী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ মোঃ শাহেদুর রহমান,শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,সেলিম রেজা বাবলা,উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান বাবু,কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা এবং উপজেলা নারী নেত্রী মোছাঃ নয়নতারা,উপজেলা পুজা ফ্রন্টের নেতা মৃনাল চন্দ্র।সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান একে এম লতিফুল বারী টিম,আব্দুর রাজ্জাক,গোলাম রব্বানী ও আব্দুল আলিম। এ ছাড়া জামায়াতে ইসলামী উপজেলা কমিটির নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক সহ উপজেলার ৫৩টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন। সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সরকারের বিভিন্ন নির্দেশনা মন্দির কমিটির নেতৃবৃন্দকে অবহিত করা হয়। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।
সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে সরকার ঘোষিত বরাদ্দের ৬০০ কেজি চালের ডেলিভারি অর্ডার (ডিও) তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম,আনছার ভিটিবি কর্মকর্তা সাহেনা,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সাইফুল আহমেদ সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাতলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ১২:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬