১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান কর্তৃক ব্যবস্থাপকদের সাথে মতবিনিময়

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু মুসাঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম মতবিনিময় করেছেন। শুক্রবার বগুড়া জোনাল অফিসে আয়োজিত এ সভায় তিনি (ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম) প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের জীবিকা ব্যাংকের সঙ্গে জড়িত। সবাই তদারকির মাধ্যমে ভালোভাবে কাজ করবেন। কোথাও কোনো সমস্যা থাকলে তা তুলে ধরবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বগুড়া উত্তর জোনের জোনাল ব্যবস্থাপক রুহুল আমিন রুবেল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাকাব রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক আলহাজ্ব মাহমুদুল আলম, বগুড়া দক্ষিণ জোনের জোনাল ব্যবস্থাপক সরোয়ার হোসেন এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিপি ও জিএম শাহীনুর রহমান। মতবিনিময় সভায় বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। এ সময় ব্যাংকের সার্বিক কার্যক্রম, গ্রাহক সেবার মানন্নোয়ন এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
ব্যাংকের কার্যক্রম আরো গতিশীল করা এবং গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর সভায় জোর দেয়া হয়। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ঠ শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সাঘাটায় সনাতন নারীদের শাড়ি ও অটোভ্যানচালকদের গেঞ্জি বিতরণ

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান কর্তৃক ব্যবস্থাপকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ১২:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬