
মুহাম্মাদ আবু মুসাঃ ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়ন সহায়তা” খাত থেকে বগুড়া সদর উপজেলা পরিষদ এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর/২৬) বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল এবং জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিক নাজমা আক্তার। অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০২টি বাইসাইকেল, প্রতিবন্ধীদের মাঝে ২৪টি হুইল চেয়ার এবং অসহায় নারীদের মাঝে ৪৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রতিবেদক 



















