০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি জানালার গ্রিল কেটে ল্যাপটপ, প্রজেক্টর ও রাউটারসহ বিভিন্ন সরঞ্জাম উধাও, থানায় অভিযোগ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ (সাঘাটা) গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের অফিসকক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একটি ল্যাপটপ, প্রজেক্টর, রাউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শেষে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন। এরপর রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিসকক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অফিসকক্ষে থাকা বিভিন্ন মালামাল তছনছ করে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়।
পরদিন ৬ অক্টোবর সকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান বিদ্যালয়ে গিয়ে অফিসকক্ষের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে জানান। খবর পেয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে অফিসকক্ষের পেছনের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান।
পরে অফিসকক্ষে থাকা মালামাল যাচাই করে দেখা যায়, বিদ্যালয়ের অফিসিয়াল ও শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত একটি ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ, একটি ইপসন প্রজেক্টর এবং একটি টিপি-লিংক রাউটারসহ বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নেই।
বিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, রাতের আঁধারে সংঘবদ্ধভাবে চোরেরা বিদ্যালয়ে প্রবেশ করে পরিকল্পিতভাবে এসব সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর বিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হয়। তাঁদের পরামর্শ অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয়ের প্রয়োজনীয় ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম চুরি হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এ বিষয়ে স্থানীয়দেরও দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ মালামাল চুরি: সাঘাটায় সন্দেহভাজন গ্রেপ্তার

সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি জানালার গ্রিল কেটে ল্যাপটপ, প্রজেক্টর ও রাউটারসহ বিভিন্ন সরঞ্জাম উধাও, থানায় অভিযোগ

প্রকাশিত: ১০:১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬