
সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন বলেছেন, ৭৫ পরাজিত শক্তিরা আবারো সোনার বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আবারো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় এসে তারা লুটপাটের রাজত্ব কায়েম করবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের একজন কর্মী বেচেঁ থাকতে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এই গাবতলী-শাজাহাপুর আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হয়েছি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে সকল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান তিনি। গতকাল দুপুরে বগুড়ার ছাতিয়ানতলা গ্রীণ রিসোর্ট হলরুমে গাবতলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করার লক্ষে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ ইসলামের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জুলফিকার রহমান শান্ত। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু জাফর সিদ্দিকী রিপন, কোয়েল ইসলাম, আবু বক্কর সিদ্দিক স্বাধীন, যুগ্ম -সাধারণ সম্পাদক নাজমুল কাদির শিপন, নুরুল আমিন শিশির, বনি ছদর খুররম, দপ্তর সম্পাদক মশিউর রহমান মামুন, প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম, সাধারণ সম্পাদক লিটন শেখ, সহ- প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ পাপ্পু, সদস্য সোহানুল ইসলাম, মামুনুর রশিদ রয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুব করিম ডালিম, বিকম আকন্দ, যুগ্ম সম্পাদক সোয়াইব হোসেন সনি, কৌশিক আহম্মেদ, রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, বাপ্পি, লাভলু মিয়া, মিজানুর রহমান মুন্না, অর্থবিষয়ক সম্পাদক রকি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিথেন, প্রতিবন্ধি উন্নয়ন বিষয়ক সম্পাদক স্বয়ন, কৃষি বিষয়ক সম্পাদক ওহেদুল ইসলাম, উপ-আইন বিষয়ক সম্পাদক সাগর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুমুনুর রশিদ মোহন, সাধারণ সম্পাদক মোস্তফিজার অদুসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ।

প্রতিবেদক 




















