১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সোনাতলায় দুর্গাপূজা ঘিরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নিরাপদ,শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন দুর্গামন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।রোববার (৪ঠা অক্টোবর) সোনাতলা থানায় আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার ৫৩টি দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।মতবিনিময় কালে ওসি কবির হোসেন বলেন, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি মন্দিরে রাতভর পাহারার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটির নেতৃবৃন্দকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন,পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। কোনো ধরনের সন্দেহ জনক ঘটনা বা পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার বলেন, আর অল্প কিছুদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবটি সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রতিটি মন্দির কমিটিকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে মন্দির গুলোতে রাতভর পাহারার ব্যবস্থা করে সবাইকে সজাগ থাকতে হবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল সাহা,সাংগঠনিক সম্পাদক গগন পাল, কোষাধ্যক্ষ গৌতম প্রামাণিক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গামন্দির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।
সভায় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা,মন্দির পাহারা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবকালীন করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সাঘাটায় তিন সপ্তাহ ধরে ইউএনও পদ শূন্য, বাড়ছে প্রশাসনিক ভোগান্তি

সোনাতলায় দুর্গাপূজা ঘিরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় 

প্রকাশিত: ০৫:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬