০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৪ঘন্টাতেও ফিরেনি জ্ঞান গাবতলীতে ৯ম শ্রেণির ছাত্রী শিক্ষকের মারপিটে অজ্ঞান

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকের মারপিটে সামিরা আকতার স্বর্ণা (১৫) নামের ৯ম শ্রেণির এক ছাত্রী অজ্ঞান হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞান অবস্থায় স্বর্ণা এখন গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একাধিকসূত্রে জানা গেছে, গাবতলী পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের গোরদহ উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে সামিরা আকতার স্বর্ণা (১৫) মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির একজন ছাত্রী। সে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। গতকাল সোমবার স্বর্ণা স্কুলে যায় ক্লাস করতে। কিন্তু দুপুর আড়াইটায় শ্রেণি শিক্ষকের প্রহারে সে অজ্ঞান হয়ে পড়ে। সহপাঠীরা স্বর্ণাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গাবতলী হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। স্বর্ণার বাবা স্থানীয় সাংবাদিকদের জানান, হাবিব হাসান বিবেক নামের এক শিক্ষকের মারপিটে তার মেয়ে অজ্ঞান হয়েছে। কিছুতেই জ্ঞান ফিরছে না। দীর্ঘ ৪ঘন্টা হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেও এখন পর্যন্ত ওই স্কুলের কোন শিক্ষক স্বর্ণার কোন খোঁজ-খবর নেননি।

এ ব্যাপারে শিক্ষক হাবিব হাসান বিবেক এর সাথে ১৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যারাত ৭টায় মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, স্বর্ণাকে আমি মারপিট করিনি। সাংবাদিক হিসেবে আপনার যা লেখা আপনি লেখেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাবা তাফিয়া আলম জানান, মারপিট ও অতিরিক্ত ভয়ের কারণে স্বর্ণা অজ্ঞান হতে পারে। তাকে স্যালাইন দেয়া হয়েছে। স্বর্ণার জ্ঞান না ফিরলেও সবকিছু স্বাভাবিক রয়েছে।

এ প্রসঙ্গে ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরান এর সাথে কথা বললে তিনি বলেন, ঘটনাটি তিনি শুনেননি। তবে তিনি খুব গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

৪ঘন্টাতেও ফিরেনি জ্ঞান গাবতলীতে ৯ম শ্রেণির ছাত্রী শিক্ষকের মারপিটে অজ্ঞান

প্রকাশিত: ০৩:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩