০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সকল অপরাধীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে- ওসি কামরুজ্জামান মিয়া

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ, অপহরণ সহ ইত্যাদি বিষয়ে সচেতনতা মূলক উন্মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীদের সকল অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহবান জানান আদমদীঘি থানার অফিসার ইনচার্জ( ওসি) কামরুজ্জামান মিয়া।

রবিবার (২৭ সেপ্টেম্বর) কুন্দুগ্রাম দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে সকাল সাড়ে ১১ টায় আয়োজিত এ উন্মুক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, মাদকের ভয়াবহতা, ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে
শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। ওসি কামরুজ্জামান মিয়া আরো বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। তাই শিক্ষাজীবন থেকেই মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও এসব বিষয়ে সচেতন করতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওসি কামরুজ্জামান মিয়া। পাশাপাশি সামাজিক অনাচার ও অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় আদমদীঘি থানার এস আই,রাজনৈতিক নের্তৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবির চাল বিতরণ

সকল অপরাধীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে- ওসি কামরুজ্জামান মিয়া

প্রকাশিত: ০১:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬