০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধিঃ অসুস্থ (ওপেন হার্ট সার্জারি করা) দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী পত্রিকার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে গতকাল তার বগুড়া মহানগরের দক্ষিণ ফুলবাড়ি বাসায় দেখতে যান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক ও সমাজসেবক মাহবুবুর রহমান ছোটনসহ অন্যান্যরা। তারা অসুস্থ সাংবাদিক আবু মুসা’র শয্যার পাশে বেশ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। জাসাস নেতা শফিকুল ইসলাম শফিক ও সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন ছাড়াও তাদের সাথে ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান মতি, বিএনপি নেতা জাহিদুল ইসলাম সেলিম ও জিয়াউর রহমান জেপু।
উল্লেখ্য, আটটি ব্লক নিয়ে ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফারুক আহম্মেদ এর তত্ত্বাবধানে দীর্ঘ একমাস নয় দিন চিকিৎসা এবং ওপেন হার্ট সার্জারী শেষে বগুড়ার বাসায় আসেন আবু মুসা।
তিনি (মুসা) বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি। স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” এর সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

প্রকাশিত: ০২:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬