০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর,দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে ভাঙচুর করে দানবাক্সের টাকা ও বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের একটি মূর্তিও নিয়ে যাওয়ার পর সেটি পরে মন্দিরের পাশের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার থেকে শুক্রবার (২৫শে সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে যেকোনো সময় উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত শ্রী খগেন্দ্রনাথ প্রামাণিক (৭৫) জানান, বৃহস্পতিবার পূজা-অর্চনা শেষে তিনি নিজ বাড়িতে চলে যান। শুক্রবার সকালে মন্দিরে এসে তিনি দেখতে পান, মন্দিরের দানবাক্সটি ভাঙা অবস্থায় পড়ে আছে। এছাড়া মন্দিরের বিভিন্ন মালামালও খুঁজে পাওয়া যাচ্ছে না।পরে আশপাশে খোঁজাখুঁজি করে মাটিহাঁস-হাটকড়ই আঞ্চলিক সড়কের পাশে ধানক্ষেতে সন্ন্যাসী ঠাকুর নামের মূর্তিটি পড়ে থাকতে দেখা যায়। এরপর মন্দিরের পাশের একটি ডোবা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।চুরি যাওয়া মালামালের মধ্যে কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী রয়েছে বলে জানা গেছে। এছাড়া দানবাক্সে থাকা টাকা নিয়ে গেছে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা।খবর পেয়ে কুমড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আমিরুল ইসলাম ও এসআই মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর,দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি 

প্রকাশিত: ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬