০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় টিএমএসএস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচীতে সিটি প্রশাসক স্বাধীন  

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচী। প্রকৃতি ও জীবন ক্লাব বগুড়া জেলা শাখার উদ্যোগে এবং চ্যানেল আই-এর সৌজন্যে “সবুজে সাজাই বাংলাদেশ” শীর্ষক এই পরিবেশবান্ধব কার্যক্রমটি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা যৌথভাবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। অন্যদের মধ্যে ছিলেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, একেএম খাইরুল বাশার, সাবেক জেলা শিক্ষা অফিসার হযরত আলীসহ অনেকে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়ায় টিএমএসএস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচীতে সিটি প্রশাসক স্বাধীন  

প্রকাশিত: ০৫:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬