
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে ১১টি ইউনিয়নের চেয়ারম্যান মঙ্গলবার রাতে স্থানীয় সংসদ সদস্য মোরশেদ মিলটন এর বাসায় গিয়ে ছিলেন একগাদা অভিযোগ নিয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান এর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানরা মৌখিকভাবে অভিযোগ গুলো করেন। প্রথমে ৩জন চেয়ারম্যান ও ৮জন প্যানেল চেয়ারম্যান এমপি মোরশেদ মিলটনকে ফুলেল শুভেচ্ছা জানান। এর পর নানা বিষয় নিয়ে আলোচনাকালে উঠে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান এর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানদের নানা অভিযোগ। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হলো ইউএনও’র দায়িত্ব অবহেলার কারণে গাবতলীতে উন্নয়ন বঞ্চিত হয়ে সরকারী বরাদ্দ হওয়া ৮০লক্ষ টাকা ফেরত গিয়েছে। তাছাড়া এডিপি ও ওয়ান পারসেন এর কার্যক্রম দ্রুত সম্পূর্ণ না করে গড়িমশি করা এবং কাজ সম্পূর্ণ হওয়ার পরও বিভিন্ন বিল ভাউচারে স্বাক্ষর না করে চেয়ারম্যানদের হয়রানী করাসহ নানা অভিযোগ করা হয়। এ ছাড়া অনেক সময় সঠিকভাবে কথা না বলে এড়িয়ে গিয়ে কাজ না করে বলেন দেখবো বা ফাইল অথবা কাগজপত্র রেখে যান। এমনিভাবে ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান সাধারণ মানুষের সাথেও এমন আচারণ করেন বলে এই প্রতিবেদককে অনেকে জানিয়েছেন। এ ব্যাপারে রামেশ^রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডলের সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেন, এমপি মোরশেদ মিলটন এর সাথে সাক্ষাতকালে ইউএনও’র এমন আচারণের কথা আলোচনা হয়েছে। সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল জানান, বাসায় গিয়ে এমপি মোরশেদ মিলটন এর সাথে সাক্ষাতকালে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান আবু জাফর জানান, মঙ্গলবার রাতে আমরা ৩জন চেয়ারম্যান ও ৮জন প্যানেল চেয়ারম্যান এমপি মোরশেদ মিলটন এর বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। এ সময় আমাদের সাথে ইউএনও’র কিছু কার্যক্রম বা বিল ভাউচার বিষয় এবং উন্নয়নের জন্য সরকারী বরাদ্দ ৮০লক্ষ টাকা ফেরত যাওয়া নিয়ে ছাড়াও নানা আলোচনা হয়েছে। এ ছাড়া অন্যান্য চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরাও উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, এ ধরনের অভিযোগের বিষয় আমার জানা নেই। কেউ কোথাও কোন অভিযোগ করলে তা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ দেখবেন।

প্রতিবেদক 



















