
সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় ওপর আরেকটি অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
মাদকসহ গ্রেফতারকৃত আসামি হলেন, দুপচাঁচিয়া পৌরসভার চকসুখানগাড়ী মোঃ মাসুদ রানা (২৮), পিতা—মৃত ইয়াকুব আলী প্রামানিক, সাংঃ ধাপসুখানগাড়ী, থানাঃ দুপচাঁচিয়া, জেলাঃ বগুড়া। অপরদিকে, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি হলেন, মোঃ বায়েজিদ বোস্তামিক, পিতাঃ মোঃ আব্দুল মান্নান, সাংঃ বেলহালী, থানাঃ দুপচাঁচিয়া, জেলা বগুড়া। পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে বগুড়া আদালতে প্রেরণ করা হবে।

প্রতিবেদক 




















