০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় মামলার নোটিশ পেয়ে বাড়িতে হামলার অভিযোগ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জমি-জমা সংক্রান্ত মামলার নোটিশ পাওয়ার পর বাদী পক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে উপজেলার ধনারুহা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মতিয়ার রহমান সাঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন।

সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধনারুহা গ্রামের মতিয়ার রহমানের সঙ্গে প্রতিবেশী মোজাম্মেল গং এর সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে মতিয়ার রহমান ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে সাঘাটার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন যার মামলা নং ৯৫/২০২৬। ওই মামলায় প্রতিপক্ষের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। গত শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে মামলার নোটিশ পাওয়ার পর মোজাম্মেল হকের নেতৃত্বে তার ছেলেরা দলবদ্ধ হয়ে মতিয়ার রহমানের বাড়ির সামনে যান। এ সময় তারা বাড়ির মূল গেটের তালা ভাঙচুর করে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করেন মতিয়ার রহমান। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। তার স্ত্রী সাজেদা বেগম বাধা দিতে গেলে তাকেও মারধরের চেষ্টা করা হয়।
মতিয়ার রহমান বলেন, জমি-জমা নিয়ে বিরোধের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। মামলার নোটিশ পাওয়ার পরই তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত পক্ষের সাথে কথা হলে তারা বলেন, আমরা এমন ঘটনা ঘটাই নি। মতিয়ার রহমান আমাদের বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দায়ের করছে।
এ বিষয়ে সাঘাটা থানার এস.আই জিয়াউর রহমান জিয়া জানায়, লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সাঘাটায় মামলার নোটিশ পেয়ে বাড়িতে হামলার অভিযোগ

প্রকাশিত: ০৪:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬