০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিমুল তাইড়ে আহলে হাদীস জামে মসজিদে জুমার খুতবা দিলেন আব্দুল্লাহ শাহীন মন্ডল, উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ,( সাঘাটা) গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুল তাইড় আহলে হাদীস জামে মসজিদে পবিত্র জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়ে খুতবা প্রদান করেছেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মন্ডল। একই সঙ্গে মসজিদের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে সহযোগিতার জন্য মসজিদ কমিটির হাতে ৫০ হাজার টাকা এককালীন অনুদান প্রদান করেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে শিমুল তাইড় আহলে হাদীস জামে মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় মসজিদে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে আব্দুল্লাহ শাহীন মন্ডল পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, নৈতিকতা, পারস্পরিক সম্প্রীতি ও মানবকল্যাণের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
খুতবায় তিনি মুসলমানদের জীবনে ঈমান ও সৎ আমলের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
খুতবা শেষে মসজিদের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য মসজিদ কমিটির দায়িত্বশীলদের হাতে ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা এককালীন অনুদান তুলে দেন আব্দুল্লাহ শাহীন মন্ডল। তাঁর এ সহযোগিতায় মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুদান প্রদানকালে শিমুল তাইড় আহলে হাদীস জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম মিয়া, ক্যাশিয়ার মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, মাওলানা আলহাজ্ব আব্দুল্লাহ আনছারীসহ মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটির পক্ষ থেকে আব্দুল্লাহ শাহীন মন্ডলের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা বলেন, মসজিদের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এগিয়ে আসবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জুমার নামাজ ও খুতবা শেষে মসজিদের উন্নয়ন, মুসল্লিদের ঈমান-আমল মজবুত করা, ব্যক্তি ও সমাজজীবনে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং মানবকল্যাণে সবাইকে কাজ করার তাওফিক কামনা করে বিশেষ দোয়া করা হয়।
স্থানীয় মুসল্লিরা জানান, ধর্মীয় আলোচনা ও মসজিদের উন্নয়নে অনুদান প্রদানের এ উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা আব্দুল্লাহ শাহীন মন্ডলের এ সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

শিমুল তাইড়ে আহলে হাদীস জামে মসজিদে জুমার খুতবা দিলেন আব্দুল্লাহ শাহীন মন্ডল, উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান

প্রকাশিত: ০২:২৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬