০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে শিক্ষক নেতৃবৃন্দ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিতনিধিঃ অসুস্থ (ওপেন হার্ট সার্জারি করা) সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে গতকাল বগুড়া মহানগরের দক্ষিণ ফুলবাড়ি বাসায় দেখতে যান শিক্ষকবৃন্দ। তারা হলেন গাবতলীর তেলিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সাতচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতারব হোসেন টুটুল। এর আগে এসেছিলেন ছয়ঘড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, জামিরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, আটবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ স্বপন, ব্যবসায়ী ইউসুফ আলী ছালেক। নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যার পাশে বেশ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য, আটটি ব্লক নিয়ে ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফারুক আহম্মেদ এর তত্ত্বাবধানে দীর্ঘ একমাস নয় দিন চিকিৎসা এবং ওপেন হার্ট সার্জারি শেষে বগুড়ার বাসায় আসেন আবু মুসা।
তিনি (মুসা) বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য ছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি। স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” এর সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে শিক্ষক নেতৃবৃন্দ

প্রকাশিত: ০১:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬