০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হত্যা মামলায় নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে সাঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:২৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ, (সাঘাটা)গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় সালাউদ্দিন হত্যা মামলায় নিরীহ বিএনপির নেতাকর্মীদের আসামি করে হয়রানি করার অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২১ জুন ২০২৬ তারিখে বোনারপাড়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনায় সাইফুল্লাহ বারী নামে এক যুবক নিহত এবং সালাউদ্দিন নামে আরেক যুবক গুরুতর আহত হন।
এ ঘটনায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ চারজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত সালাউদ্দিন ৪৮ দিন পর মারা যান।
সেলিম আহমেদ তুলিপ অভিযোগ করে বলেন, সালাউদ্দিনের মৃত্যুর পর তার বড় ভাই সাদেকুর রহমান ঘটনাটিকে কেন্দ্র করে ব্যক্তি আক্রোশ ও অর্থনৈতিক স্বার্থে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন। তিনি এ মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, বিএনপি কোনো অন্যায় বা অপরাধের পক্ষপাতী নয়। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে নিরপেক্ষভাবে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল, মোস্তাক আহমেদ মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহীনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

হত্যা মামলায় নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে সাঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৯:২৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬