
বগুড়া জেলা প্রতিনিধিঃ অসুস্থ (ওপেন হার্ট সার্জারি করা) সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে গতকাল বগুড়া মহানগরের ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ ফুলবাড়ি বাসায় দেখতে যান সাবেক সেনা কর্মকর্তা, প্রথম শ্রেণীর ঠিকাদার, সমাজসেবক ও ব্যবসায়ী এবং মানবিক মানুষ সাজেদুর রহমান মোহন। তিনি সাংবাদিক মুসার পাশে বেশ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য,
আটটি হার্ট ব্লক নিয়ে ঢাকা মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে অধ্যাপক ডাঃ ফারুক আহম্মেদ এর তত্ত্বাবধানে চিকিৎসা এবং ওপেন হার্ট সার্জারি করা হয়। সুস্থতার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।

প্রতিবেদক 




















