০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:৪১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
শিমুল হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনীতে ছাতিম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত যুবকের নাম এমডি বাঁধন (২৩)। সে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার মাসুদ রানার ছেলে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়,  রোববার সকালে এলাকাবাসীরা ওই গাছের ডালে বাঁধনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত বাঁধনের মা সীমা বানু অভিযোগ করে বলেন, এটি আত্মহত্যা নয়। আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করে গাছের ডালে ঝুঁলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে আদমদীঘি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৯:৪১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬