
বগুড়া জেলা প্রতিনিধিঃ অসুস্থ (ওপেন হার্ট সার্জারি করা) সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে গতকাল বগুড়া মহানগরের দক্ষিণ ফুলবাড়ি বাসায় দেখতে যান সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা কমিটির নেতৃবৃন্দ। তারা হলেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা সানু, সদস্য রফিকুল ইসলাম ও এম ফজলুল হক বাবলু। সুজন নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যার পাশে বেশ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সুজন নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার নিকট সাংবাদিক মুসা’র দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, আটটি ব্লক নিয়ে ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফারুক আহম্মেদ এর তত্ত্বাবধানে দীর্ঘ একমাস নয় দিন চিকিৎসা এবং ওপেন হার্ট সার্জারি শেষে বগুড়ার বাসায় আসেন আবু মুসা। তিনি (মুসা) বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য ছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি। স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” এর সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন তিনি। আবু মুসার দ্রুত সুস্থ হওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া কামনা করেন নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















