০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে এসিল্যান্ড

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
শিমুল হাসান,স্টাফ  রিপোর্টারঃ পরিচ্ছন্ন বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন গড়ার লক্ষে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নেমেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ইউপি প্রশাসক আশরাফুল ইসলাম। বুধবার বেলা ১১টায় আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের চত্বরে তিনি এই কর্মসূচির কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা ও ইউপি সদস্যরা। কর্মসূচি চলাকালে এলাকার বিভিন্ন ড্রেন ও খালে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি লোকালয়ে এবং গুরুত্বপূর্ণ সড়কের আশপাশ পরিষ্কার করা হয়েছে। উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) প্রশাসক আশরাফুল ইসলাম স্যার ইউপি প্রশাসকের দায়িত্ব নেওয়র পর থেকে পরিষদ চত্বরের চেহারা বদলে গেছে। তিনি উদার মনের মানুষ। ভালো কাজ করার জন্য সকলকে ডাকেন। একারনেই আদমদীঘিতে তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম জানান, ‘অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বাসযোগ্য ও পরিচ্ছন্ন আদমদীঘি গড়তেই এমন উদ্যোগ নেওয়া। একাজে বিএনপি নেতারা এগিয়ে এসেছেন। ভালো কাজে পাশে থাকায় তাদের অসংখ্য ধন্যবাদ। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদমদীঘিতে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে এসিল্যান্ড

প্রকাশিত: ০১:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬