
সুলতান আহম্মেদ সাঘাটা গাইবান্ধা প্রতিনিধিঃ মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাফিরুল বেপারী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাঘাটা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাফিরুল বেপারী উপজেলার খামারধনারুহা গ্রামের মোঃ মজিবর বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় শাফিরুল বেপারীর হেফাজত থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাঘাটা থানায় মামলা নং-০১, তারিখ ০১/০৯/২০২৬ খ্রিস্টাব্দে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিবেদক 




















