
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ২ টি বেকারি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার (৩০ আগষ্ঠ)সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে, বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের একটি টিম রবিবার (৩০ আগষ্ঠ) আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সবুজ বেকারিতে অভিযান চালায়। অভিযান কালে সবুজ বেকারিতে কালিযুক্ত কাগজে কেক তৈরী এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পন্য উৎপাদনের দায়ে সবুজ বেকারির মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ উল্লেখ না করার অপরাধে নিউ আজাদ বেকারি মালিকের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসানের নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,আদমদীঘি উপজেলা সানিটারী ইন্সপেক্টর কামাল হোসেন।

প্রতিবেদক 




















