
মুহাম্মাদ আবু মুসাাঃ পুলিশের ঢাকা মেট্রোপলিটন (ডিএমপির) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের নয়া ডিসি আকতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার ওই বিভাগের সহকারী কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি আনুষ্ঠানিকভাবে এই শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্য কর্মকর্তাও শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে ডিএমপির নয়া ডিসি আকতার হোসেন বলেন, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই। তিনি বলেন, জনগণের বন্ধু হয়ে অপরাধ দমনে পুলিশের কাজ করতে হবে। এক্ষেত্রে সাংবাদিক বন্ধুগণসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

প্রতিবেদক 




















