১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশ সুরক্ষায় তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও হাটকড়ই ডিগ্রি কলেজে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সাবগ্রাম, বগুড়ার উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হাটকড়ই ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
হাটকড়ই ডিগ্রি কলেজে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মোহাঃ জিললুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক ডি. ইঞ্জিনিয়ার পলিন হাসান।
মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম. নাজমুল সাদাত। অন্যদিকে হাটকড়ই ডিগ্রি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. মোতাহারুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, সরকারের মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচিও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

নন্দীগ্রামে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৩:০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬