০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের বসতবাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ২ লাখ ১০ হাজার টাকা, প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন সহ প্রায় ৬ লাখ ৯৭ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার (২০ই আগস্ট) ভোররাতে উপজেলার উত্তর বাঁশহাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল চন্দ্র রায় (৬০) সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯শে আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার শেষে নির্মল চন্দ্র রায় ও তার স্ত্রী ইভা রানী সরকার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ইভা রানী ঘুম থেকে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেখেন, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং কাঠের আলমারির পাল্লা খোলা। পরে স্বামীকে ঘুম থেকে ডেকে তুললে তারা দেখতে পান, আলমারিতে বাড়ি নির্মাণের জন্য রাখা নগদ ২ লাখ ১০ হাজার টাকা, স্ত্রীর ব্যবহৃত প্রায় ২ ভরি স্বর্ণালংকার, একটি স্যামসাং মোবাইল ফোন এবং আরেকটি স্যামসাং স্মার্টফোন নেই।অভিযোগে আরও বলা হয়, অজ্ঞাতনামা চোর বা চোরেরা রাত ১২টা ৫ মিনিট থেকে রাত ৩টার মধ্যে যেকোনো সময়ে বাড়ির পশ্চিম পাশের দরজার ঘরের জানালার গ্রিল কেটে কৌশলে ভেতরে প্রবেশ করে শয়নকক্ষ থেকে এসব মালামাল নিয়ে যায়।
চুরির বিষয়টি টের পেয়ে নির্মল চন্দ্র রায় ও তার স্ত্রী ডাক-চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আত্মীয়স্বজন ও পরিচিতদের জানিয়ে বিভিন্ন এলাকায় চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মিঠু চন্দ্র রায় ও দীলিপ চন্দ্র রায়সহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী করা হয়েছে।নির্মল চন্দ্র রায় বলেন,বিভিন্নভাবে চেষ্টা করেও চোর শনাক্ত বা চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে না পেরে আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সোনাতলায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি 

প্রকাশিত: ০৪:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬