
সুলতান আহম্মেদ, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কর্মকাণ্ড, সাংগঠনিক ঐক্য ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বোনারপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুল ইসলাম বাদলের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ফারুক আলম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ আলী, আব্দুল মঈন প্রধান লাবু, জসিউল করিম পলাশ, আবু তাহের মন্ডল ও মো. আনিছুর রহমান আনিছসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক দল বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং সংগঠনের অতীতের কর্মকাণ্ড পর্যালোচনা করে ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ সময় তারা সাঘাটা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিবেদক 




















