০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে পদ প্রত্যাশীদের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের পদ প্রত্যাশীদের উদ্যোগে মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার রাতে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের ব্যক্তিগত অফিসে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের অন্যতম সদস্য মিজানুর রহমান জিকো, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মুক্তা, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার, পৌর যুবদলের সদস্য আব্দুর সবুর সবুজ, যুবনেতা হান্নান, সোহেল, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের পদ প্রত্যাশী মোহাম্মদ আলী, বেলাল খন্দকার, দেবাশীষ গুপ্ত, এস এম সামার রাজু, গোলাম রাব্বানী, বাপ্পী চৌধুরী, নবাব, সাব্বির, মামুনসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সান্তাহারে পদ প্রত্যাশীদের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১০:০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬